Ortho Songbad আর্কাইভ

আইবিবিএল সেকেন্ড পারপেচুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

আইবিবিএল সেকেন্ড পারপেচুয়াল বন্ডের মুনাফা ঘোষণা
সমাপ্ত ২০২৩ হিসাববছরে জন্য মুনাফা ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইবিবিএল সেকেন্ড পারপেচুয়াল মুদারাবা বন্ড। আলোচ্য সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়। বন্ডটির ইস্যুয়ার হিসাবে কাজ করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বন্ডটির মুনাফা বরাদ্দের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর। বন্ডটির লেনদেনে আজ দরসীমা উন্মুক্ত থাকবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার