Ortho Songbad আর্কাইভ

ফারইস্ট নিটিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন

ফারইস্ট নিটিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের প্রতিষ্ঠান ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির এজিএম আগামী ১৭ ডিসেম্বরের পরিবর্তে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে এজিএম ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

২০১৪ সালে ডিএসইতে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। সমাপ্ত ২০২৩ হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার