বুধবার বন্ধ থাকবে ৭ কোম্পানির লেনদেন

বুধবার বন্ধ থাকবে ৭ কোম্পানির লেনদেন
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার লেনদেন বুধবার (২২ নভেম্বর) বন্ধ থাকবে।

কোম্পানিগুলো হলো- লুব-রেফ বিডি, উসমানিয়া গ্লাস শিট, স্যালভো কেমিক্যাল, ন্যাশনাল ফিড মিল, জেএমআই সিরিঞ্জ, একমি ল্যাবরেটরিজ এবং মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে কোম্পানিগুলোর লেনদেন চলবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন