ফের বাড়লো স্মারক স্বর্ণমুদ্রার দাম

ফের বাড়লো স্মারক স্বর্ণমুদ্রার দাম

বর্তমানে রেকর্ড পরিমাণ স্বর্ণের দাম বেড়েছে। দাম ছাড়িয়েছে লাখ টাকার ওপরে। স্বর্ণের দাম বাড়ার পর স্বর্ণের স্মারক মুদ্রার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে ৯৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।


নতুন এ দর বুধবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের দাম বাড়ায় এ দাম বৃদ্ধি করা হয়েছে। এর আগে গত ২ নভেম্বর প্রতিটি স্বর্ণের স্মারক মুদ্রার দাম তিন হাজার টাকা বাড়িয়ে ৯০ হাজার টাকা টাকা নির্ধারণ করা হয়েছিল।


বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণ দ্বারা প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৯৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হলো।


আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধিজনিত কারণে স্বর্ণ মুদ্রার মূল্য বৃদ্ধি করা হয়েছে। যা বুধবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান