নৌকার মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়িকা সিমলা

নৌকার মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়িকা সিমলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে মনোনয়ন ফরম নিয়েছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সামসুন্নাহার সিমলা।


জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নেন সিমলা।


তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন নির্বাচনে অংশ নেবো। আর যদি সে সুযোগ নাও পাই তারপরও কাজ করবো। আওয়ামী লীগ থেকে প্রার্থী আমি বা যে কেউ হোক, সেটা বড় কথা নয়। প্রার্থী যেই হোক ভোট চাই নৌকায়।


এদিকে মুক্তির অপেক্ষায় আছে সিমলা অভিনীত ‘সফর’ নামে একটি ভারতীয় সিনেমা। সিনেমার কাজ শেষ হয়েছে ২০১৮ সালে। এটি নির্মাণ করেছেন অর্পণ রায় চৌধুরী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার