Ortho Songbad আর্কাইভ

কাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

কাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি
রেকর্ড ডেটের কারণে আগামীকাল (বৃহস্পতিবার) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি।

কোম্পানিগুলো হলো- বিডি সার্ভিসেস, আমান ফিড, সোনারগাঁও টেক্সটাইল ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিডি সার্ভিসের স্পট মার্কেটের লেনদেন আগামী সোমবার শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ ২৮ নভেম্বর, মঙ্গলবার।

বাকি কোম্পানিগুলোর স্পট মার্কেটের লেনদেন আগামী রোববার শেষ হবে। পাশাপাশি কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর, সোমবার।

প্রসঙ্গত, রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার