Ortho Songbad আর্কাইভ

বিএ এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান আবুল কাসেম

বিএ এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান আবুল কাসেম
ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক আবুল কাসেম সম্প্রতি ব্যাংকের মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান বিএ এক্সচেঞ্জ কোম্পানি (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

১৯৭৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে পেশাজীবন শুরু করে ডেপুটি গভর্নর হিসেবে অবসর নেন। বাংলাদেশ ব্যাংকে ৪০ বছরের পেশাজীবনে তিনি মুদ্রা ব্যবস্থাপনা, পেমেন্ট সিস্টেম, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ বিভিন্ন বিভাগে কাজ করেছেন।

এ ছাড়া তিনি সিটি ব্যাংক ও পূবালী ব্যাংকে বোর্ড পর্যবেক্ষক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এসএমই ফাউন্ডেশন এবং সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে (বাংলাদেশ) পরিচালকের দায়িত্বে ছিলেন।

আবুল কাসেমের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস এবং এমএসএস ডিগ্রি লাভ করেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার