ক্যাপিটেক গ্রোথ ফান্ডের সর্বোচ্চ দরপতন

ক্যাপিটেক গ্রোথ ফান্ডের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি কোম্পানির মধ্যে ৫৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ক্যাপিটেক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪ দশমিক ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী আঁশের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ০৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ দশমিক ৮৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইমাম বাটন।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ইন্স্যুরেন্স, আজিজ পাইপস, এমারেল্ড ওয়েল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স এবং রিলায়ান্স ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন