ইআরডিতে নতুন সচিব, সিনিয়র সচিব হলেন হামিদা বেগম

ইআরডিতে নতুন সচিব, সিনিয়র সচিব হলেন হামিদা বেগম

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নতুন সচিব নিয়োগ পেয়েছেন একই বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।


তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরিফা খান আগামী ২৪ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। এরমধ্যে তার পিআরএল মঞ্জুর করে প্রজ্ঞাপনও জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।


অপর আদেশে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। পরে তাকে একই বিভাগে পদায়ন করা হয়। এখন প্রশাসনের সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৪ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা