Ortho Songbad আর্কাইভ

ধর্ষণের অভিযোগকারী ঢাবির শিক্ষার্থী অনশনে অসুস্থ

ধর্ষণের অভিযোগকারী ঢাবির শিক্ষার্থী অনশনে অসুস্থ
সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী অনশনে অসুস্থ হয়ে পড়েছেন।

টানা ২৭ ঘণ্টা অনশনের পর শুক্রবার রাতে ওই শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনকারী এই শিক্ষার্থী হাসানের মতোই ইসলামি স্টাডিজ বিভাগে পড়ছেন।

মামলায় হাসানের পাশাপাশি পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

ধর্ষণে সহযোগিতা করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ বাকি তিনজনকে আসামি করেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার