Ortho Songbad আর্কাইভ

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-১

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-১
পুঁজিবাজারে সিরামিকস খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের উৎপাদন লাইন-১ সচল হয়েছে। মেরামত কাজের জন্য গত ৯ আগস্ট থেকে বন্ধ হওয়া উৎপাদন লাইনটি সাড়ে তিন মাস পরে সচল হলো।

রোববার (২৬ নভেম্বর) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে জানা যায়, উৎপাদন লাইন-১ সচল হলেও এবার মেরামত কাজের জন্য উৎপাদন লাইন-২ আজ থেকে বন্ধ রাখা হয়েছে। তবে আগের লাইন মেরামতের জন্য সাড়ে তিন মাস সময় লাগলে উৎপাদন লাইন-২ মেরামতে আনুমানিক ২ মাস সময় লাগবে।

তবে এ সময়ে উৎপাদন লাইন ১, ৩ ও ৪ চালু থাকবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার