Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ১০ কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ১০ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি।


কোম্পানিগুলো হচ্ছে- হামিদ ফেব্রিক্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, জিবিবি পাওয়ার, সি পার্ল বীচ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, লিগ্যাসি ফুটওয়্যার, এটলাস বাংলাদেশ এবং জিএসপি ফিন্যান্স লিমিটেড।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বুধবার (২৯ নভেম্বর)। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।


আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার