Ortho Songbad আর্কাইভ

সর্বোচ্চ দরপতনে ঢাকা ডাইং

সর্বোচ্চ দরপতনে ঢাকা ডাইং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯০টি কোম্পানির মধ্যে ১৩৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (২৭ নভেম্বর)ঢাকা ডাইংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১০ দশমিক ৮২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডি থাইয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৮৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু-ওয়াং সিরামিকস।


সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিল বাংলা সুগার মিলস, ইভেন্স টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অলিম্পিক এক্সেসরিজ, প্যাসিফিক ডেনিমস, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার