ব্লকে ২০ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফাইন ফুড ২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া, আজ ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ২ কোটি ৪ লাখ ৯৬ হাজার, সী পার্ল রিসোর্টের ১ কোটি ৪০ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ৮৩ লাখ ৯৩ হাজার, উত্তরা ব্যাংকের ৫৬ লাখ ১৪ হাজার, একমি পেস্টিসাইডের ৫৫ লাখ ৭৩ হাজার, সিএন্ডএ টেক্সটাইলের ৪২ লাখ ৮৪ হাজার এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১ লাখ ৫৫ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে।