Ortho Songbad আর্কাইভ

আজ রাতেই ডিগ্রি ২য় বর্ষের ফলাফল

আজ রাতেই ডিগ্রি ২য় বর্ষের ফলাফল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টায় এ ফলাফল প্রকাশিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারা দেশে ৭০২টি কেন্দ্রে ১ হাজার ৮৯৭টি কলেজের সর্বমোট ১ লাখ ৭৩ হাজার ৩৩১ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৯৪.৮ শতাংশ। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার