Ortho Songbad আর্কাইভ

আরগন ডেনিমসের বোর্ড সভা স্থগিত

আরগন ডেনিমসের বোর্ড সভা স্থগিত
অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরগন ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। এর আগে কোম্পানিটি আগামী ১২ অক্টোবর বিকাল ৩টায় বোর্ড সভা করার ঘোষণা দিয়েছিল।

কোম্পানিটির সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার