Ortho Songbad আর্কাইভ

চাকরি দেবে মীনা বাজার

চাকরি দেবে মীনা বাজার
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় রিটেইল চেইন সুপার শপ মীনা বাজার। প্রতিষ্ঠানটি রাজধানীর আজিমপুর, এলিফ্যান্ট রোড, হাতিরপুল আউটলেটের জন্য সেলসম্যান/ ক্যাশিয়ার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৮ নভেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ০৮ থেকে ১০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মীনা বাজারে চাকরির  বিজ্ঞপ্তি


প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার
পদের নাম: সেলসম্যান/ ক্যাশিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
অন্যান্য যোগ্যতা: ভালো আচরণ, খুচরা বিক্রয়, বিক্রয় লক্ষ্য, গ্রাহক পরিষেবা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনায় জ্ঞান থাকতে হবে।

আরও পড়ুন: এইচএসসি পাসে আগোরায় চাকরির সুযোগ

চাকরির ধরন: ফুলটাইম
ডিউটি: শিফট/রোস্টার অনুযায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মক্ষেত্র: আউটলেটে

বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা (আজিমপুর, এলিফ্যান্ট রোড, হাতিরপুল)
বেতন: ৮,০০০-১০,০০০ (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বীমা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৩

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার