বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা কত?
বায়ুদূষণের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুদূষণ সূচকে ঢাকার বাতাসের স্কোর আজ ১৭১। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। লাহোরের স্কোর ৪২২ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির স্কোর ২১৩ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর।
তৃতীয় নম্বরে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। এরপর চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে রয়েছে কলকাতা শহর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
অর্থসংবাদ/এমআই