Ortho Songbad আর্কাইভ

বোনাস লভ্যাংশ বিতরণে অনুমোদন পায়নি আইসিবি

বোনাস লভ্যাংশ বিতরণে অনুমোদন পায়নি আইসিবি
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের পর্ষদ ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণের অনুমোদন দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে আড়াই শতাংশ নগদ এবং বাকি আড়াই শতাংশ বোনাস লভ্যাংশ।

নিয়ম অনুসারে বোনাস শেয়ার লভ্যাংশ দিলে কোম্পানি বিএসইসির অনুমোদন নিতে হয়। সে লক্ষ্যে কোম্পানির পক্ষ থেকে বিএসইসিতে আবেদন জমা দেয়। তবে বিএসইসি এই আবেদনে সম্মতি দেয়নি।

এদিকে আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার