Ortho Songbad আর্কাইভ

শমরিতা হসপিটালের বোনাস লভ্যাংশ অনুমোদন

শমরিতা হসপিটালের বোনাস লভ্যাংশ অনুমোদন
শমরিতা হসপিটাল লিমিটেডের পর্ষদ ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটালের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে পুরোটাই বোনাস লভ্যাংশ।

নিয়ম অনুসারে বোনাস শেয়ার লভ্যাংশ দিলে কোম্পানির বিএসইসি থেকে অনুমোদন নিতে হয়। সে লক্ষ্যে কোম্পানির পক্ষ থেকে বিএসইসিতে আবেদন জমা দেয়।

আগামী ৭ ডিসেম্বর কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার