Ortho Songbad আর্কাইভ

ভাষাসৈনিক মির্জা মাজহারুল আর নেই

ভাষাসৈনিক মির্জা মাজহারুল আর নেই
ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল সোয়া ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

গত ৩০ সেপ্টেম্বর বারডেমে আইসিইউতে ভর্তি হন ডা. মির্জা মাজহারুল। মৃত্যুর আগ পর্যন্ত বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন প্রবীণ এই চিকিৎসক ও ভাষাসংগ্রামী।

১৯৫২ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন প্রখ্যাত এই চিকিৎসক। ১৯৮৫ সালে তিনি ঢাকা মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক লাভ করেন।

বারডেম জেনারেল হাসপাতালে আজ বাদ জোহর জানাজা হবে ডা. মাজহারুলের। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন তিনি।

মুল সাইট থেকে

পুজিবাজার