Ortho Songbad আর্কাইভ

ব্লকে ২২ কোটি টাকার লেনদেন

ব্লকে ২২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েল লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ৭৭লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।


স্কয়ার ফার্মা ১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কেডিএস এক্সেসরিজের ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আর ইনফরমেশন সার্ভিসেসের ১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এছাড়া, আজ ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ১ কোটি ৮২ লাখ ৯২ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৮২ লাখ ৯১ হাজার, একমি পেস্টিসাইডসের ১ কোটি ৭৫ লাখ ২৬ হাজার, দেশবন্ধু পলিমারের ৪৮ লাখ ৪৩ হাজার, একমি ল্যাবরটরিজের ৪৪ লাখ ৬০ হাজার এবং ব্র্যাক ব্যাংকের ৪১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার