Ortho Songbad আর্কাইভ

জয়িতা ফাউন্ডেশন ও এবি ব্যাংকের মধ্যে চুক্তি

জয়িতা ফাউন্ডেশন ও এবি ব্যাংকের মধ্যে চুক্তি

দেশের নারীর ক্ষমতায়ন, জীবনমান উন্নয়ন ও তাঁদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন এবং এবি ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


এ চুক্তির মাধ্যমে জয়িতা ফাউন্ডেশনে নিবন্ধিত নারী উদ্যোক্তা ও উদ্যোক্তা সমিতির অনুকূলে জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ডের আওতায় এবি ব্যাংক ঋণ প্রদান করবে।


জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান এবং এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

মুল সাইট থেকে

পুজিবাজার