Ortho Songbad আর্কাইভ

এলপি গ্যাসের চলতি মাসের মূল্য ঘোষণা আজ

এলপি গ্যাসের চলতি মাসের মূল্য ঘোষণা আজ
ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) চলতি মাসের নতুন দাম নির্ধারণের ঘোষণা করা হবে আজ।

রোববার (৩ ডিসেম্বর ) দুপুর তিনটায় নতুন দর ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে।

এর আগে গত মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

পাশাপাশি ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬৩ টাকা ৩৬ পয়সায় সমন্বয় করা হয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার