Ortho Songbad আর্কাইভ

সাভার রিফ্র্যাক্টরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন

সাভার রিফ্র্যাক্টরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবি-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৫’ রেটিং হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং একই বছরের ২৯ নভেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার