Ortho Songbad আর্কাইভ

জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন

জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে ৪৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (০৪ ডিসেম্বর) জুট স্পিনার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৩ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ১৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শমরিতা হসপিটালের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ দশমিক ৭৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ দশমিক ৬৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সমতা লেদার, এমারেল্ড অয়েল, পেপার প্রসেসিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ফু-ওয়াং সিরামিক, ঢাকা ডায়িং এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার