Ortho Songbad আর্কাইভ

পেপার প্রসেসিংয়ের বোনাস লভ্যাংশে সম্মতি

পেপার প্রসেসিংয়ের বোনাস লভ্যাংশে সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি আলোচ্য বছরে ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস এবং ১২ শতাংশ নগদ লভ্যাংশ।

কোম্পানিটির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার