Ortho Songbad আর্কাইভ

এআইবিএল পারপেচুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

এআইবিএল পারপেচুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর ২০২৩) জন্য মুনাফা ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড। আলোচ্য সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


মঙ্গলবার (০৫ ডিসেম্বর) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়। বন্ডটির ইস্যুয়ার হিসেবে কাজ করছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।


আগামী ২৮ ডিসেম্বর বন্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ লেনদেনে দরসীমা উন্মুক্ত থাকবে।


মুল সাইট থেকে

পুজিবাজার