Ortho Songbad আর্কাইভ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচুয়াল বন্ডের লভ্যাংশ ঘোষণা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচুয়াল বন্ডের লভ্যাংশ ঘোষণা
সমাপ্ত অর্ধ বছরের জন্য ( ডিসেম্বর’২৩-জুন’২৪) জন্য মুনাফা ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচুয়াল বন্ড। আলোচ্য সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়। বন্ডটির ইস্যুয়ার হিসাবে কাজ করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

আজ বন্ডটির লেনদেনে দরসীমা উন্মুক্ত থাকবে।

অর্থসাংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার