Ortho Songbad আর্কাইভ

আজিজ পাইপসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

আজিজ পাইপসের মূল্য সংবেদনশীল তথ্য নেই
শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আজিজ পাইপস লিমিটেড।

বৃস্পতিবার (০৭ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গতকাল বুধবার কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

গত এক বছরে কোম্পানিটির সর্বনিম্ন শেয়ারদর ৮১ টাকা এবং সর্বোচ্চ শেয়ারদর ১৩৮ টাকা।

অর্থসংবাদ/কাফি 

মুল সাইট থেকে

পুজিবাজার