Ortho Songbad আর্কাইভ

দেশবন্ধু পলিমারের ইজিএমের তারিখ ঘোষণা

দেশবন্ধু পলিমারের ইজিএমের তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৩০ জানুয়ারি দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ এবং দেশবন্ধু প্যাকেজিং লিমিটেডের সাথে একীভূত হবে। একারণে কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নেবে।


এদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৩০০ কোটি টাকা থেকে ১ হাজার ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে।

মুল সাইট থেকে

পুজিবাজার