ব্লকে ৩৫ কোটি টাকার লেনদেন

ব্লকে ৩৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৩টি কোম্পানির ৫৩ লাখ ৪ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১০ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পার। কোম্পানিটি ৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৪ কোটি ৮২ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার, নাভানা ফার্মার ২ কোটি ২০ লাখ ২০ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার, ইনফরমেশন সার্ভিসেসের ১ কোটি ১০ লাখ ৫ হাজার, সিলভা ফার্মার ৯৯ লাখ ৩১ হাজার, একমি পেস্টিসাইডের ৯৬ লাখ ৯ হাজার এবং প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন