কোহিনুর কেমিক্যালের লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩৬ তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ৪০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন করা হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।
সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ এবাদুল করিম-পরিচালক, অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন-স্বতন্ত্র পরিচালক এবং কাজী মামুন উল আশরাফ-স্বতন্ত্র পরিচালক, মো. শামীম কবির, এফসিএমএ – কোম্পানি সচিব এবং জনাব আবু বকর সিদ্দিক, এফসিএমএ – কোম্পানির সিএফও।
সভায় ২০২২-২৩ আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। এজিএমে শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।
অর্থসংবাদ/কাফি