Ortho Songbad আর্কাইভ

বিক্রেতা নেই দুই কোম্পানির শেয়ারে

বিক্রেতা নেই দুই কোম্পানির শেয়ারে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সুহৃদ ইন্ডস্ট্রিজ ও অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড।

জানা গেছে, আজ বেলা ১২টা থেকে ২৫ মিনিট পর্যন্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ৮ লাখ ৫৮ হাজার ৯০১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতা ছিলো না কোম্পানিটির। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে অলিম্পিক অ্যাক্সেসরিজের স্ক্রিনে ৪০ লাখ ৪৭ হাজার ৪৪৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার