Ortho Songbad আর্কাইভ

ফারইস্ট নিটিংয়ের আর্থিক প্রতিবেদন সংশোধন

ফারইস্ট নিটিংয়ের আর্থিক প্রতিবেদন সংশোধন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিংয়ের গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন সংশোধন করা হয়েছে। সংশোধনের পর কোম্পানির ইপিএস ও এনএভি কিছুটা বেড়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সংশোধনের পর কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। এর আগে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির ইপিএস বেড়েছে ০৫ পয়সা বা ৩ দশমিক ২৬ শতাংশ।


অন্যদিকে সংশোধনের পর কোম্পানির এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। এর আগে কোম্পানির এনএভি ছিল ১৯ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির এনএভি বেড়েছে ১০ পয়সা বা ০ দশমিক ৫১ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার