Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭৫ টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) ডিএসইতে আনলিমা ইয়ার্নের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৭ টাকা ৪ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আর ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি দর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- অলিম্পিক এক্সেসরিস লিমিটিডে, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আজিজ পাইপস, আলিফ ইন্ডাস্ট্রিস,প্যাসিফিক ডেনিমস্‌, লিবরা ইনফিউশনস, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার