জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধ

জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধ
‘খণ্ডিত জাতীয় পার্টি’ ও জি এম কাদেরের সঙ্গে কোনো নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি অভিযোগ করেছেন, জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান তিনি।

সাক্ষাতে রওশন এরশাদের সঙ্গে ছিলেন তার ছেলে সাদ এরশাদ, রওশনপন্থি নেতা মসিউর রহমান রাঙ্গা ও কাজী মামুনুর রশীদ।

মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, আজ প্রধানমন্ত্রীকে বলেছি, অবৈধভাবে জিএম কাদের জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন। জাতীয় পার্টির একটা খণ্ডিত অংশ নির্বাচনে যাচ্ছে। জিএম কাদের অবৈধভাবে ক্যু করে পার্টি দখল করেছেন। দলের শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। তাদের মনোনয়নবঞ্চিত করেছেন। এ কারণে নির্বাচন বর্জন করেছেন রওশন এরশাদ। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, জাতীয় পার্টির সঙ্গে জোট বা কোনো ধরনের সমঝোতা যেন না করা হয়। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করতে চাইলে যেন আমাদের সঙ্গে আগে আলোচনা করা হয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন জানতে চাইলে মসিউর রহমান রাঙ্গা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বিষয়টা দেখবেন।

রাঙ্গা বলেন, দলের আড়াই থেকে তিনশ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন উনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

এর আগে দুপুরে গণভবন থেকে বের হয়ে এলে রওশন এরশাদের কাছে সাংবাদিকরা জানতে চান- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে। এতে তার সমর্থন আছে কি না- এর উত্তরে তিনি বলেন, আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে, সমর্থন কেন থাকবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা