Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (১৩ ডিসেম্বর) ডিএসইতে ইউনিয়ন কেপিটালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।


দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ারদর ৪ টাকা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ।


বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- অলিম্পিক, মেঘনা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইলস, ওরিয়ন ইনফিউশন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার