Ortho Songbad আর্কাইভ

পরিকল্পনামন্ত্রীর করোনা পজিটিভ, সিএমএইচে ভর্তি

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১২টার দিকে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান মন্ত্রী। পরে সকালে তিনি সিএমএইচে ভর্তি হন।

এছাড়া পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান শাহেদুর রহমান।

মুল সাইট থেকে

পুজিবাজার