Ortho Songbad আর্কাইভ

এসএসসি পাসেই চাকরি দেবে ওয়ালটন

এসএসসি পাসেই চাকরি দেবে ওয়ালটন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ড্রাইভার-পিকআপ/ডেলিভারী ভ্যান পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ ডিসেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, বীমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে ওয়ালটনের চাকরি বিজ্ঞপ্তি


প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ড্রাইভার-পিকআপ/ডেলিভারী ভ্যান
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি (৮ম শ্রেণী) / এসএসসি / এইচএসসি অথবা সমমানের অন্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এবং লং রুটে গাড়ী চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

আরও পড়ুন: ৫৫ হাজার টাকা বেতনে আশিয়ান গ্রুপে চাকরি

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বীমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৩

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার