Ortho Songbad আর্কাইভ

জিপিএইচ ইস্পাত বিলেট রপ্তানি করবে চীনে

জিপিএইচ ইস্পাত বিলেট রপ্তানি করবে চীনে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদ চীনে এমএস বিলেট রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি চীনে ২৫ হাজার মেট্রিক টন এমএস বিলেট রপ্তানি করবে। চুক্তির মাধ্যমে কোম্পানিটি চীনে ১ কোটি ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলারের বিলেট রপ্তানি করবে।

এই রপ্তানি চুক্তির মাধ্যমে কোম্পানিটি নতুন বাজার অনুসন্ধান করবে। এটা হবে বাংলাদেশ থেকে প্রথম বাল্ক কার্গো বিলেট রপ্তানি।

মুল সাইট থেকে

পুজিবাজার