১৫ দিনে এলো ১০৭ কোটি ডলারের রেমিট্যান্স

১৫ দিনে এলো ১০৭ কোটি ডলারের রেমিট্যান্স
ডিসেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এলো ১০৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৭১৩ কোটি টাকা ৯৮ লাখ ১৫ হাজার টাকা।

(প্রতি ডলার ১০৯ টাকা ৭০ পয়সা হিসাবে)। তথ্য অনুযায়ী, এটি আগের মাস নভেম্বর ও আগের বছরের ডিসেম্বর মাসের চেয়ে বেশি।
রোববার (১৭ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, ডিসেম্বরের ১৫ দিনের প্রতিদিনে প্রবাসী আয় এসেছে সাত কোটি ১৩ লাখ ১৮ হাজার মার্কিন ডলার। আগের বছর একই সময়ে এসেছিল পাঁচ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এছাড়া চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ছয় হাজার ৪৩ লাখ ৩৪ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এ হিসাবে ডিসেম্বর মাসের ১৫ দিনে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বরের প্রথম ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের ছয় ব্যাংকর মাধ্যমে এসেছে ১০ কোটি ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৭৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ‍৯২ কোটি ১৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৭০ হাজার মার্কিন মার্কিন ডলার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান