লিবরা ইনফিউশনের বোনাস লভ্যাংশে সম্মতি

লিবরা ইনফিউশনের বোনাস লভ্যাংশে সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সব শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ এবং শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১.২৬১ টাকায়।

আগামী ২৬ ডিসেম্বর, ২০২৩ এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বশেষ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত কোম্পানিটির শেয়ার ১৫৯৭ টাকা ২ পয়সা দরে লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন