৯৫ শতাংশ ভোট পেয়ে পাস করবো

৯৫ শতাংশ ভোট পেয়ে পাস করবো

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, পরীক্ষা দেওয়ার আগে সবাই মনে করে আমি পাস করবো। জনগণ যেভাবে আমাকে এখন ভালোবাসছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে ৯৫ শতাংশ ভোট পেয়ে আমি পাস করবো।


সোমবার (১৮ ডিসেম্বর) রাজশাহী-১ আসনের নির্বাচনী প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


মাহি বলেন, মানুষ আমাকে ট্রাক খাদে পড়ে যাবে বলে পচাবে। বলবে চাকা পাংচার হয়ে যাবে। তখন আমার প্রচারণা হবে। আমার মনে হয়েছে ট্রাকটা আমার জন্য বেস্ট।


তিনি বলেন, আমার বিপরীতে যারা আছেন সবাই আমার প্রতিদ্বন্দ্বী। কেউ ছোট না। সবাই আমার থেকে বিজ্ঞ। তারা বছরের পর বছর রাজনীতি করছেন। তাদের বিপরীতে দাঁড়ানো এটা একটা দুঃসাহসের বিষয়।


মাহি বলেন, আমি সেবক হতে চাই, শাসন করতে চাই না। আমার শক্তি হচ্ছে আপনারা (সাংবাদিক) আমার পাসে আছেন। আমি কাউকে ক্ষতি করার মন মানসিকতা রাখবো না। আমার বিশ্বাস প্রতিবারের মতো এবারের নির্বাচন ফেয়ার হবে। প্রশাসন অনেক তৎপর, তারা সার্বক্ষণিক মাঠে আছে। আমি যখনই বলছি ওখানে আমার একটু সমস্যা হচ্ছে তারা ছুটে এসেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস