দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং

দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৩ প্রতিষ্ঠানের মধ্যে ৪৮ টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৮ ডিসেম্বর) ডিএসইতে খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে কে এন্ড কিউ বিডি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আর ৫ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি দর বেড়েছে ৫ দশমিক ১১ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ডেলটা স্পিনার্স লিমিটেড, লিবরা ইনফিউশন, ইভিন্স টেক্সটাইল, জেমিনী সী ফুড, ফু-ওয়াং ফুডস, খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেশবন্ধু পলিমার লিমিটেড।

অর্থসংবাদ/কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন