বাংলাদেশ সফরে আগ্রহী কুয়েতের নতুন আমির শেখ

বাংলাদেশ সফরে আগ্রহী কুয়েতের নতুন আমির শেখ

কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ বাংলাদেশ সফরের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছেন।


সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে শোক জানাতে দেশটির প্রশাসনিক কেন্দ্র আমিরি দেওয়ানের শোকসভায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


এ সময়ে কুয়েতের নতুন আমিরকে শিগগির বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের কথাও জানিয়েছেন তিনি। এ আমন্ত্রণের জবাবে ইতিবাচক সাড়া দিয়েছেন কুয়েতের আমির। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


এতে বলা হয়, আমিরি দেওয়ানের শোক সভায় চার সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। প্রতিনিধিদের মধ্যে আরও ছিলেন, কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত, পশ্চিমা এশিয়া অণুবিভাগের মহাপরিচালক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় দেশে ফেরেন আব্দুল মোমেন।


কাতারের রাজপরিবার ও দেশটির জনগণের কাছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান তিনি।


নতুন আমিরকে উষ্ণ অভিনন্দন পৌঁছে দেন আব্দুল মোমেন।


শোকসভায় কুয়েতে বাংলাদেশিদের কল্যাণে ও দু'’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রয়াত আমিরের অবদানের কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।


শোক সভায় অংশ নেওয়ায় আব্দুল মোমেন ও বাংলাদেশি প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেরও প্রশংসা করেছেন কুয়েতের নতুন আমির।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা