দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪১ প্রতিষ্ঠানের মধ্যে ৯৩ টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডিএসইতে সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৫শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আর ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্টান্ডার্ড সিরামিকের শেয়ারপ্রতি দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আনলিমা ইয়ার্ন ডাইং, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, এসকে ট্রিমস, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

অর্থসংবাদ/কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন