Ortho Songbad আর্কাইভ

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নুরের বিরুদ্ধে

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী। নুরদের বিরুদ্ধে এর আগে তিনি ধর্ষণের অভিযোগে দুটি মামলাও করেছিলেন।

আজ বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করা হয়।

এ বিষয়ে দাবি করা হয়েছে, ধর্ষণের শিকার ওই নারী নুরের কাছে বিচার চাইলে তিনি মোবাইল ফোনে হুমকি দেন, তার সমর্থকদের মাধ্যমে ফেসবুকে তাকে চরিত্রহীন হিসেবে তুলে ধরবেন। তাই ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় তিনি মামলাটি করেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার