লেনদেন বন্ধের মেয়াদ বেড়েছে জিলবাংলা সুগার মিলের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিলবাংলা সুগার মিলসের লেনদেন বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। আগামীকাল ১৫ অক্টোবর থেকে পরবর্তী ১৫ দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির লেনদেন বন্ধের নির্দেশ দেয়। কোম্পানিটির অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণে লেনদেন বন্ধের নির্দেশ দেয় বিএসইসি। ১৫ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।