এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ১৫১ কোটি ডলার

এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ১৫১ কোটি ডলার
আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণসহ অন্যান্য উৎস থেকে ডলার আসায় এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ১৫১ কোটি ৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ ২ হাজার ৬৮ কোটি ১০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা ২০ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

গত সপ্তাহে ১৪ ডিসেম্বর রিজার্ভের পরিমাণ ছিল ১ হাজার ৯১৬ কোটি ৯০ লাখ ২০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাচিত সাপ্তাহিক অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গত ১২ ডিসেম্বর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার অনুমোদন করে। এর দুইদিন পর শুক্রবার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এ ডলার যোগ হয়। একই দিনে এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণের ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। অন্যান্য উৎস থেকেও আরও রিজার্ভ জমা হয়।

রিজার্ভের অর্থে গঠিত ইডিএফসহ বা গ্রস রিজার্ভের পরিমাণ বর্তমানে দুই হাজার ৬০৪ কোটি ৯৮ লাখ বা ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে ছিল দুই হাজার ৪৬২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার বা ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এক সপ্তাহে গ্রস রিজার্ভ বেড়েছে ১৪২ কোটি ২৪ লাখ ৪০ হাজার বা ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

এ হিসাবে নিট রিজার্ভের চেয়ে গ্রস রিজার্ভের কম বেড়েছে।

জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর প্রায় এক বিলিয়ন ডলার দায় পরিশোধের পর রিজার্ভ আবার ১৯ বিলিয়ন ডলারে নামবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান